বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ব্যবসায়ী, সামাজিক উদ্যোক্তা  জাবেদ আবছার চৌধুরীর গাড়িতে সন্ত্রাসী হামলা

ষ্টাফ রিপোর্টার :    |    ১০:৪০ পিএম, ২০২৪-০২-১১

ব্যবসায়ী, সামাজিক উদ্যোক্তা  জাবেদ আবছার চৌধুরীর গাড়িতে সন্ত্রাসী হামলা

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও এনএসি অটোমোবাইলস এর স্বত্বাধিকারী ইঞ্জি: মাে: জাবেদ আবছার চৌধুরীর জিপ গাড়ি পাজেরো ভি৬ (জিডিআই) ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯ টায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এ সময় জাবেদ আবছার চৌধুরী গাড়িতে ছিলেন না।
জানা যায়, জাবেদ আবছার চৌধুরীর গাড়ি কক্সবাজার থেকে শিক্ষাবিদ ডক্টর প্রিন্সিপাল সানাউল্লাহকে নিয়ে তার বাসভবনে পৌঁছে দেওয়ার পর গাড়িটি জাবেদ আবছার চৌধুরীর শহরের  বাসভবনে আসার পথে বাকলিয়ার কে বি আমান আলী রোড অতিক্রম করার পর কর্ণফুলী ব্রিজ সংযোগ সড়কে ৬-৭ জনের সশস্ত্র গ্রুপ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় গাড়িতে জাবেদ আবছার চৌধুরী আছেন মনে করে গাড়ি থামায় এবং গাড়িতে উনাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং গাড়িটি ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাহাত্তার পুলের নিকটবর্তী কর্ণফুলী ব্রিজ সংযোগ সড়কে একটি পাজেরো জিপ গাড়িকে ছয়-সাত  জন সশস্ত্র যুবক গাড়ি থামিয়ে গাড়িটির দরজা খুলে জাবেদ আবছার কোথায় জিজ্ঞেস করে, তাকে না পেয়ে  গাড়িটির উপর লোহার রড  দিয়ে হামলা করে। এ সময় ভয়ে গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যান। গাড়িটির ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন গাড়ির মালিক জাবেদ আবছার চৌধুরী।

এ ব্যাপারে জাবেদ আবছার চৌধুরী বলেন, অনুমোদনহীন বিতর্কিত ক্লিক নিউজ ফেইসবুক অনলাইন পোর্টাল এর কথিত সম্পাদক ও প্রকাশক নাম দিয়ে জালাল উদ্দিন সাগর নামে এক ভুয়া সাংবাদিক আমার কাছ থেকে অব্যাহতভাবে  চাঁদা দাবি করে আসছে। চাঁদা না  পেয়ে আমাকে কয়েকদিন ধরে নানা হুমকি-ধমকি দিচ্ছে। তার স্ত্রী পুলিশ কর্মকর্তা এই পরিচয় দিয়েও আমাকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে আসছিলো। আমার ধারণা জালাল এই ঘটনা ঘটিয়েছে আমি তাকে সন্দেহ করছি।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান জাবেদ আবছার চৌধুরী।

রিটেলেড নিউজ

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান)  দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে  ১২ই ফ...বিস্তারিত


জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত


কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত


আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত


শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: